• রাজশাহী, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বাগমারায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: স মিলের মালিক আটক

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬ ৪:৫৫

বাগমারায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: স মিলের মালিক আটক

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় আট বছর বয়সী এক শিশুর প্রতি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পৌরসভার হেদায়েতি পাড়া এলাকায় সংঘটিত ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কয়েকদিন ধরে শিশুটিকে নানা কৌশলে প্রলুব্ধ করার চেষ্টা চালিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, ঘটনার কয়েক দিন আগেই প্রথমবার অপচেষ্টা চালানো হয়। ২৮ ফেব্রুয়ারী, শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে শিশুটির সঙ্গে পুনরায় একই ধরনের ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটি আতঙ্কিত অবস্থায় বাসায় ফিরে তার বাবা-মাকে জানায়, একজন লোক তাকে ডাকছিল এবং তার আচরণ ভালো মনে হয়নি। শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে শুরু করেন।

একপর্যায়ে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানালে পরিবার আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভবানীগঞ্জ মোহনা ক্লিনিক সংলগ্ন একটি স-মিলের মালিক। তার নাম আব্দুস সাত্তার (৬৫)। অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। একই সঙ্গে স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল—এমন অভিযোগও উঠে আসে, যা নিয়ে জনমনে ক্ষোভ আরও বেড়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করে। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহল মনে করছে, শিশুদের বিরুদ্ধে সংঘটিত এমন অপরাধে কোনো ধরনের আপস বা সমঝোতার সুযোগ দেওয়া উচিত নয়। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, কঠোর আইনি পদক্ষেপই ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮