বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পেয়ারা গাছের আড়ালে গাঁজা চাষ, পবায় কৃষক আটক

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ:  রাজশাহীর পবা উপজেলার দূর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাছটি থেকে উৎপাদিত গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক ও পরিচর্যাকারী কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি আভিযানিক দল দূর্গা পারিলা এলাকার ওই পেয়ারা বাগানে অভিযান চালায়।

পুলিশ জানায়, আটক মাজেদ আলী পবা থানাধীন দূর্গা পারিলা এলাকার বাসিন্দা। তিনি তার মালিকানাধীন প্রায় ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। একপর্যায়ে গাছটি অস্বাভাবিকভাবে বড় হয়ে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।

স্থানীয়রা জানান, পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ নজরে আসায় তাদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ করা হয় এবং পরিচর্যাকারীকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, জব্দ করা গাঁজা গাছটি থেকে বিপুল পরিমাণ মাদক উৎপাদনের সম্ভাবনা ছিল, যার বাজারমূল্য দুই লাখ টাকার বেশি হতে পারে।

এলাকাবাসীর দাবি, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল ছিলেন এবং দীর্ঘদিন ধরে পারিবারিক পেয়ারা বাগান দেখাশোনা করতেন। তবে সম্প্রতি এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তার মেলামেশা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই সূত্র ধরেই তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। গাঁজা গাছের অস্তিত্ব সম্পর্কে আগে তারা কিছুই জানতেন না বলেও জানান তারা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বলেন, দূর্গা পারিলা এলাকা থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক ও পরিচর্যাকারী কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবর, সদস্য সচিব ফয়সাল

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেফতার

রাজশাহীতে ডিবির অভিযানে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ জানালেন ড. আসিফ নজরুল”

রাজধানীর মালিবাগে বাসে আগুন

পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

নগরীতে অজ্ঞাত বৃদ্ধার ম’রদেহ উদ্ধার