রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পুলিশ কমিশনার বিশেষভাবে শারদীয় দুর্গা পূজা নিরাপদ ও নিবিঘ্ন করতে আরএমপির পক্ষ হতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

সভায় আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন শেষে পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এই সময়ে পুলিশ কমিশনার জুলাই ২০২৫ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য এসআই (নি:) হেদায়েত উল্লাহ, বোয়ালিয়া মডেল থানা; সার্জেন্ট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, ট্রাফিক বিভাগ; এএসআই (নি:) মো: আসাদুজ্জামান, বোয়ালিয়া মডেল থানাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১২ জন পুলিশ অফিসার যথাক্রমে, এসআই (নি:) মো: নাদিম উদ্দীন, কাটাখালী থানা; এসআই (নি:) আজাহারুল, রাজপাড়া থানা; এসআই (নি:) মো: শরিফুল ইসলাম (২), বোয়ালিয়া মডেল থানা; এসআই (নি:) মো: তাজউদ্দিন আহমেদ, রাজপাড়া থানা; এসআই (নি:) মো: আব্দুর রাজ্জাক, কাটাখালী থানা; এসআই (নি:) মো: মিজানুর রহমান, বোয়ালিয়া মডেল থানা; এসআই (নি:) মো: মনিরুজ্জামান, কাশিয়াডাঙ্গা থানা; সার্জেন্ট মোসা: সাবিহা আক্তার, ট্রাফিক বিভাগ; এএসআই (নি:) মো: মাহাবুবুল আলম, কাটাখালী থানা; এএসআই (নি:) মো: আব্দুল মোতালেব, রাজপাড়া থানা; এএসআই (নি:) মো: এনামুল হক, পবা থানা; এএসআই (নি:) জয়নাল আবেদীন, বোয়ালিয়া মডেল থানা তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

রাজ্যসভা নির্বাচন, পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ক্ষমতার ঘ্রাণ পাচ্ছে ইমরানের পিটিআই

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং