• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি’

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৬:১০

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি’

অনলাইন ডেস্ক: বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি।

সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধীকার।

তিনি বলেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

এর আগে, সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮