মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২০০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ১০, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: হাইয়ুল রশিদ ওরফে রিংকু (২৫) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল ৯ জুন বিকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ একটি অভিযানিক দল তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল সাড়ে ৫ টায় চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে হাইয়ুল রশিদকে ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

এক ভরি সোনা-এফজেড মোটরসাইকেল ফ্রি, তবু বিক্রি হয়নি কোটি টাকার খাট

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

৯ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ষষ্ঠ শ্রেণির ইংরেজি বই: এত ভুল থেকে কী শিখবে শিক্ষার্থীরা

রাজশাহীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে রাজ কোল্ড স্টোরেজ থেকে সাড়ে ৩০ লাখ টাকা ডাকাতি

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী