রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
জুলাই ২০, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী- নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় নগরীর হেতেমখাঁ এলাকায় এ কর্মসূচী পালনকালে তারা নেসকো কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রাখে।

এসময় শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না। এ সময় তারা তিনদফা দাবি তুলে ধরেন।
১. Assistant Engineer (AE) – ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না।

২. Sub-Assistant Engineer (SAE) – ৮ম গ্রেড পদে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে।

৩. বর্তমানে নেসকোতে AE পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একইসঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা

‘চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, কিছুই করার ছিল না’- বাসে ডাকাতি ও ‘ধর্ষণ’ বিষয়ে যাত্রীরা

টিসিবি কার্ডে অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা, বিতরণ স্থগিতের নির্দেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

রাজশাহী নগরীতে টিসিবি পণ্য পাচারের অভিযোগ. আটকের পর খোলা বাজারে বিক্রি

সাঈদীর মৃত্যুতে শোক জানানো নিপিড়নের শিকার পুলিশ কর্মকর্তার ন্যায় বিচার প্রত্যাশা

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন