• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:১৯

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ভিকটিম একজন নাবালিকা কন্যা, সে সপ্তম শ্রেনীতে পড়ালেখা করে। পূর্ব হতে আসামী বুলবুল ভিকটিমকে নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জুন সকাল সাড়ে ১০টায় ভিকটিম স্কুলে যাওয়ার পথে রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে করে আসামি বুলবুলের ভাড়া বাসা রাজশাহীর টিকাপাড়ায় নিয়ে যান।

পরবর্তীতে বোয়লিয়া থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে ভিকটিমের পরিবারের নিকট হতে জানতে পারে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরবর্তীতে ২৬ জুন ভিকটিমের পরিবার উক্ত বিষয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা দায়ের করেন।

উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, রাজশাহীর অপারেশন দল গত ৩০শে জুন ৬টা ৪৫ ঘটিকায় রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন আলুপট্টি এলাকায় অপারেশন পরিচালনা করে মোঃ শাহাদাৎ হোসেন বুলবুলকে (২০) , পিতা- মোঃ নাজমুল হোসেন, সাং-চাঁদপুর কাকড়ামারী, থানা-চারঘাট, জেলা- রাজশাহী কে গ্রেফতার করে। আসামীকে উক্ত ধর্ষণ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামীকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার চারঘাট থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হইয়াছে ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮