রবিবার , ১৫ জুন ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, হত্যাচেষ্টার অভিযোগ

প্রতিবেদক
sonynews
জুন ১৫, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি এক মাসের জন্য বাসায় পূর্ণ বিশ্রামে (বেড রেস্ট) রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায়।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে তার মোটরসাইকেলকে একটি সাদা রঙের মাইক্রোবাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।

আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের নিচের অংশে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে সাংবাদিক ছোটন বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।”

এ ঘটনার পর রাজশাহীর সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। তারা বলেন, “সাংবাদিক ছোটনের ওপর এমন রহস্যজনক হামলা উদ্বেগজনক। যদি এটি উদ্দেশ্যমূলক হয়, তবে দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “সুজা উদ্দিন ছোটন একজন সৎ, সাহসী এবং সমাজ সচেতন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সরব ভূমিকা রেখে চলেছেন। তার ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।”

সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজশাহী বিভাগে লড়ছেন ৭ জন নারী প্রার্থী

রাজশাহীর কাটাখালীতে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার

রাজশাহীতে ২ টি ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র কারবারী গ্রেফতার

শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

মাঝার দিয়ার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহীতে নাইসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানীকে হত্যা