রবিবার , ৫ মে ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুই কিলোমিটার এলাকায় জুড়ে আগুন জ্বলছে সুন্দরবনে

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৪ ৬:১২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে। এরই মধ্যে আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় শনিবার (৪ মে) রাতে অগ্নিনির্বাপণ কাজ স্থগিত থাকলেও রোববার (৫ মে) সকাল থেকে আবারও কাজ শুরু করেছেন বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। তাদের সহযোগিতায় যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর দুটি পৃথক দল।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে আগামী সাত কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম রোববার সকালে বলেন, আগুন নির্বাপণে সকাল থেকে সবার সম্মিলিতভাবে আবারও কাজ শুরু করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। স্টেশন কর্মকর্তা ধানসাগর ও স্টেশন কর্মকর্তা জিউধারাকে নিয়ে গঠিত তিন সদস্যের ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগুন নির্বাপণের কাজ শেষ হলে তদন্ত কমিটি কাজ শুরু করবে।

আগুন নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের অর্ধশত কর্মী কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে এসেছেন ফায়ার সার্ভিসের বিভাগীয় কর্মকর্তারাও।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?

আন্দোলনে আহত শামীমকে ঘর উপহার দিল সেনাবাহিনী

হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন ব্যারি শার্পলেস

রাজশাহী নগরীতে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা; নিহত ২

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ: জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

বিএমডিএ’র তানোর কার্যালয়ে বিএনপি নেতাদের তালা

বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্যর সাথে এই কাজ করেছিলেন অভিষেক বচ্চন