Monday , 12 May 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পালন হলো আন্তর্জাতিক নার্স দিবস

প্রতিবেদক
sonynews
May 12, 2025 12:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি পালন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। এ উপলক্ষে সকাল ৯টায় নগরের লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় হাসপাতাল ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহসভাপতি খন্দকার এনায়েত হোসেন বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর আজীবন সদস্য এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং কর্মরত নার্স স্টাফদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

সেনাবাহিনী কবে ফিরবে ব্যারাকে, জানালেন সেনাপ্রধান

নগরীতে তিন অনলাইন জুয়ারি আটক

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ

নগরীতে গাঁজার বাগানে ডিবির অভিযান, ২৫ টি গাছসহ গ্রেপ্তার বাগান মালিক

‘শেখ হাসিনার জায়গা হবে একমাত্র ফাঁসির মঞ্চে’

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই