মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী হাসান রেজা আটক

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৫, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্মম হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী হাসান রেজাকে গ্রেফতার করেছে সাধারণ জনগণ ও স্বেচ্ছাসেবক দল।

গতকাল রাতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাসান রেজা রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও দুইটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

জানা গেছে, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈকত পারভেজের নেতৃত্বে একটি টিম স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তাৎক্ষণিকভাবে হাসান রেজাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়।

ঘটনার পর টিকাপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে স্বস্তি ও উত্তেজনা—দুই ধরনের প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়।

এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী অঞ্চলে কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ

বাগমারায় হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

নগরীর সাহেব বাজারের রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী নগরীতে ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা শিক্ষার্থীরা

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ মখদুম থানা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা নিয়ে গোলটেবিল