Saturday , 17 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যারা শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষতি করেছে তাদের বিচার দাবি এমডির

প্রতিবেদক
সনি নিউজ
August 17, 2024 4:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: মনিরুজ্জামান আওয়ামী লীগের দু:শাসনের সাথে জড়িত সংশিষ্ট পদস্থ্য ব্যক্তিবর্গ যারা দীর্ঘ ১৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষতিগ্রস্ত করেছে তাদের উপযুক্ত বিচার দাবি করেছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে কলেজটিকে সরেজমিন পরিদর্শন করার জন্য অনুরোধও জানিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, আমাদের মূল দাবি- সুপ্রিম কোটের আপিল বিভাগের রায়ের আলোকে ২০২১ ও ২০২২ শিক্ষাবের্ষের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন প্রাপ্তি, চলতি সেশনসহ পরবর্তী সেশনে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ, দোষী ব্যাক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ক্ষতিপূরণ আদায়।
তিনি আরো বলেন, কলেজ প্রতিষ্ঠার আইন অনুসারে সব শর্ত প্রায় পূরণ থাকা সত্ত্বেও আওয়ামী দু:শাসনের সুযোগে অর্থলোভী, সুবিধাভোগী, কুচক্রী কর্মকর্তাদের অনৈতিক আকাংখার কাছে আমরা মাথা নত না করাই প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এই কলেজের ব্যবস্থাপনা পরিষদকে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক ট্যাগ দিয়ে সম্ভবনাময় এই প্রতিষ্ঠানটির আনুমানিক দুইশ’ কোটি টাকা ক্ষতি করা হয়েছে। প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে।

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল

চরিত্র নিয়ে ফেসবুকে নারীর কু-মন্তব্য

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস না করে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী মাহি

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

নগরীতে পুকুর ভরাট শেষে নাটকীয় অভিযান, জনমনে প্রশ্ন

ঈদে সীমান্তে কড়া নজরদারি: চোরাচালান ও পুশইন রোধে তৎপর বিজিবি

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রাজশাহীতে মোটর সাইকেলে ফেনসিডিল পাচার, গ্রেফতার-২

রুয়েটের শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে সাড়ে সাত বিঘায় গড়ে উঠল শ্রদ্ধা, সেবা ও ভালোবাসার ঠিকানা

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল