বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মণ্ডলের বাসা তছনছ ও পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন ও অ্যাভোকেট আবু মোহাম্মদ সেলিম এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশ বিনা ওয়ারেন্টে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারির ইমাজ উদ্দিন মণ্ডলের বাসায় তল্লাশির নামে বাসার আসবাবপত্র তছনছ করেছে। এছাড়াও বাসার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল নিয়ে গিয়েছে। একটি সভ্য দেশে পুলিশের এ ধরনের আচরণ আমাদের হতবাক করেছে। আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে পুলিশ দলীয় নেতাকর্মীর মতো আচরণ করছে, যা কখনো কারো কাম্য নয়। নেতৃবৃন্দ পুলিশের এ ধরণের আচরণ থেকে বিরত থেকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, গত রাতে পুলিশ রাজশাহী মহানগরীর জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে কর্মীদের গ্রেফতার করেছে। অবিলম্বে গ্রেফতার ব্যক্তিদের মুক্তির জোর দাবি জানান তারা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস না করে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী মাহি

রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনন্য অবদান: মিজানুর রহমান মিনুর উন্নয়ন ইতিহাস

আরইউজের সমাবেশ, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের

কারারক্ষী মনিরুলের কর্মকাণ্ডে অস্বস্তিতে রাজশাহী কারা কর্তৃপক্ষ

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে সই পুতিনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপির বিজয় হবে: মিজানুর রহমান মিনু

বৃত্তি নিয়ে বিচারকদের জাপানে পড়ালেখার সুযোগ

রাজশাহীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে পুলিশ কশিনারের মতবিনিময়

রাজশাহীতে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার