Sunday , 12 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুইপ স্মার্টের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
April 12, 2026 9:59 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সাথে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মতবিনিময় সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাসিক কর্তৃপক্ষ নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

সভায় সুইপ স্মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সুইপ স্মার্টেও ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক, কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান।

সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নগরীতে চুরির গুঞ্জনে উত্তপ্ত এলাকা, একই পরিবারে হামলার শিকার চার

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান না প্রদান

বিহারে বিপদের মুখেও বান্ধবীকে ছেড়ে চলে যায়নি ছেলেটি

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভে সাধারণ শ্রমিকরা

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

ডাকাতদের কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট