বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকো পরিচালকের বদলি, আরডিএ প্রধান নির্বাহী কর্মকর্তার পদায়ন

প্রতিবেদক
sonynews
জুলাই ৩০, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (পিএলসি)-এর পরিচালক ও উপসচিব মো. সাইফুর রহমানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (release) হিসেবে গণ্য হবেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ মে ২০২৪ তারিখে মো. সাইফুর রহমান নেসকো পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহকে নির্বাহী পরিচালক পদে ন্যস্ত করা হয়েছে।

তিনি ২০২১ সালের ২ জুলাই আরডিএতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেন। এর আগে তিনি প্রেষণে রাজশাহী সিটি করপোরেশনে সচিব পদে দেড় বছর দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় তাঁকে নতুন এই দায়িত্বে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই পদায়ন প্রশাসনিক কাঠামোয় আরও গতি ও সমন্বয় আনবে।

এই বদলি ও পদায়নকে ঘিরে নেসকো এবং আরডিএ উভয় প্রতিষ্ঠানের ভেতরে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতণ: কুখ্যাত ছিনতাকারী রুমেল গ্রেফতার

নগরীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে নির্মমভাবে হত্যা: সমাজ কোথায় যাচ্ছে?

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, দ্বায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

রাবির ভর্তি পরীক্ষা মঙ্গলবার, মানতে হবে যেসব নির্দেশনা

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২

নগরীতে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর ও অর্থ, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা