Tuesday , 16 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

প্রতিবেদক
sonynews
September 16, 2025 3:41 pm

ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে সাড়ে ১২ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. চাঁদ মিয়া (৪০) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর মাথা, কপাল ও নাকে গুরুতর জখম হয়েছে। তিনি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লার বাসিন্দা।

চাঁদ জানান, তিনি ব্যবসার সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে কয়েকজন যুবক তাকে থামায়। এ সময় একজন তার মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে দেখেন টাকার বেগসহ মোটরসাইকেল নেই। ছিনতাই হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ‘রাজ মেট্রো-ল-১২-৬৪৩২’।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা করছে বলে জানান রাজপাড়া থানার এসআই তাজ উদ্দিন।

তিনি বলেন, ‘মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত। তবে টাকা ছিনতাই হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলার পর জানা যাবে। আহত চাঁদ মিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তার সঙ্গে কথা বলা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

থাকেন ৩০০ কিঃমিঃ দুরে তবুও মিথ্যা মামলার আসামি হলেন দিন মজুর!

বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর ৭৩ জনই ফেল

অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিম আলীর পাশে রাসিক প্রশাসক

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

রাজশাহীতে ৪০৫০জন শীতার্তকে কম্বল প্রদান করলেন রাসিক মেয়র লিটন

ভোটের মাঠে নেমেছে র‍্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবিতে এমপি বাদশাকে অবাঞ্চিত ঘোষণা

বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান