Thursday , 28 December 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৪০৫০জন শীতার্তকে কম্বল প্রদান করলেন রাসিক মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
December 28, 2023 5:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে রাজশাহীতে মহানগরীর ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকারের সহায়তায় প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়নে সারাদেশে অসংখ্য কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। যারা শীতবস্ত্র পাবেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের আরো সেবা করে যেতে পারি, সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ত্রাণ ও দুর্যোগ স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৬টি সংগঠনের প্রতিনিধিদের ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিকে ১০০০টি, হরিজন বিজয় বয়েজ ক্লাবকে ৫০০টি, বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাবকে ১০০টি, সিটি হাসপাতালকে ২০টি, গ্রীন সিটি প্রেসক্লাবকে ১০০টি, লামিয়া ফাউন্ডেশনকে ২০০টি, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, কিশোর ফুটবল একাডেমিকে ৩০০টি, দিনের আলো হিজড়া সংঘকে ২০০টি, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১৫০টি, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতিকে ১০০টি, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, হযরত আয়শা ও জয়নাব (রাঃ) বালিকা মাদ্রাসাকে ৩০টি, ওলামা কল্যাণ পরিষদকে ১০০০টি, নারী উদ্যোক্তাদের ৫০টি কম্বল প্রদান করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে কলেজ সংঘর্ষ: অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিকদের সঙ্গে স্যাট একাডেমির আলোকযাত্রা: শিক্ষার নব দিগন্তে এক দশকের আত্মত্যাগ ও সাহসিকতা

লিটন ও ডাবলুকে বিচারের আওতায় আনতে হবে, সমাবেশে বিএনপি নেতা মিনু

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী

সবুজ বিপ্লবের আহ্বান: রাজশাহীতে বৃক্ষরোপণ করল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

বন্ধুত্বের পাইপলাইন’ পাতলেন মোদী এবং হাসিনা, তেল যাবে নয়াদিল্লি থেকে ঢাকা

চারঘাটে ২০০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা

রাজশাহী নগরীতে ছাগলসহ দুই চোর গ্রেফতার

রাজশাহী নগরীতে টেলিভিশনসহ তিন চোর গ্রেপ্তার