মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

প্রতিবেদক
sonynews
জুলাই ২২, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৩০০ গ্রাম হেরোইন সহ মাহবুব আলম (২১) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ২১ জুলাই বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের মুল্য তিল লাখ টাকা।

গ্রেফতারকৃত মাহবুব আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বিকেলে গোদাগাড়ী থানার একটি অভিযানিক দল তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে পদ্মা নদী পার হয়ে ভাটোপাড়া গ্রামস্থ ফুলতলা ঘাটে অবস্থান করছিল। পরে পুলিশ অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম উদ্ধার করে। পুলিশ আরও জানায়, তাকে আটকের সময় মোঃ সামিরুল ইসলাম নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - রাজশাহী