Wednesday , 1 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শ্রমিক নেতা মাহাতাবের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ

প্রতিবেদক
সনি নিউজ
May 1, 2024 1:42 pm

স্টাফ রিপোর্টার : রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনিয়নের নেতা-কর্মীরা। সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছিলেন বলে সাংবাদিকদের জানান ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু। এর প্রতিবাদে বুধবার (০১ মে) বেলা ১১ টায় রাজশাহী বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাজশাহী বাস টার্মিনালের সামনে প্রধান সড়ক বাস ও বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়। যানবাহন চলাচলে দেওয়া হয় বাধা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা বারোটার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে নেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু অভিযোগ করে সাংবাদিকদের জানান, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার কাছে শ্রমিকদের পাওনা ৪ কোটি টাকার বেশি। তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকদের অর্থ ফেরত না দেয়ায় প্রতিবাদস্বরূপ তারা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছেন। তারা টাকা ফেরত না পেলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, আমি কোন অন্যায় করিনি কোন টাকা আত্মসাৎ করিনি। যা আয় সেটি নিয়ম মতো শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
এর আগেও শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। অনিয়মের অভিযোগ তুলে ২০২২ সালে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি। তিনি বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতাকে শ্রমিকেরা নির্বাচিত করেছেন তাদের জীবন-জীবিকার মান উন্নয়নের জন্য। কিন্তু হাজার হাজার শ্রমিকের টাকা আত্মসাৎ করে জীবন ও জীবিকা নিয়ে খেলায় মেতেছেন ইউনিয়নের নেতারা। সংগঠনের আয় হলেও জমার খাতায় কারচুপি। প্রতিদিন রাজশাহীর মিনিবাস থেকে আঞ্চলিক কমিটির নামে প্রায় ২০০ গাড়ি থেকে ২০ টাকা করে নেওয়া হয়। ঢাকার লোকাল গাড়ি থেকে ৩১০ টাকা করে তোলা হয়। কিন্তু খাতায় জমা হয় মাত্র ১০০ টাকা। ঢাকা কোচ থেকে প্রতিদিন হাজার টাকা আদায় করা হলেও জমার খাতায় নেই। রাজশাহীর বাইরে বগুড়া ও রংপুর অঞ্চলের গাড়িপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা তোলা হলেও জমা হয় না। ১০১ জন শ্রমিকের নামে ৩০ টাকা করে তোলা হয়। জমার খাতায় যোগ হয় মাত্র ২০ টাকা করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান আর নেই

মহানগরীতে পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আপত্তিকর ভিডিও দেখিয়ে শিক্ষককে ব্ল্যাকমেইল, পুলিশ সদস্য ও মুয়াজ্জিন গ্রেপ্তার

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর

ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব

রাজশাহী নগরীতে শীর্ষ সন্ত্রাসী বেল্লাল গ্রেফতার

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী

নগরীতে পুলিশের গাড়ি হামলা, ৪ পুলিশ সদস্য আহত

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত