বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পুলিশের গাড়ি হামলা, ৪ পুলিশ সদস্য আহত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৫, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মী। এতে চার পুলিশ আহত হয়েছেন। তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ‍রাজশাহী মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা। মিছিল বের করে তারা পানি উন্নয়ন বোর্ডের পাশের রাস্তা দিয়ে সপুরার দিকে যায়। অপরদিক থেকে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির একটি টহল পিকআপ আসছিল। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে।

এ অবস্থায় পুলিশ গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বাঁশ ও লোহার রড গিয়ে গাড়ি ভাংচুর করে। এ সময় ইটের আঘাতে ৪ পুলিশ আহত হন। ওই পিকাআপে ছয়জন পুলিশ ছিলেন। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এর আগে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আহত চার পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ইটের আঘাতে চার পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেলে দেওয়া হয়।

এর আগে সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার শুরু হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনারকে খুন করান বন্ধু

পাহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর

শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড়

রাজশাহীতে ছুরিকাঘাত করে স্ত্রী-পুত্রকে হত্যা, খুনি গ্রেপ্তার ।

তানোরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সিটি কর্পোরেশন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত

পাবনা কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহীতে ব্ল্যাক ফ্রাইডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক' কে এই রিচার্ড?

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক’ কে এই রিচার্ড?