মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: সম্পদের তথ্য গোপন করার অভিযোগে পুলিশের একজন সাবেক পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ এপ্রিল) দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের পক্ষে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলায় তার বিরুদ্ধে দুই কোটি টাকা মূল্যেরও বেশি স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামির নাম ফরিদুল ইসলাম খান (৬৩)। তিনি পুলিশে কর্মরত ছিলেন। সবশেষ রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের বড়কুঠিপাড়া এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের সুবর্ণগাতিতে।

দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার পর দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেলে ফরিদুল ইসলাম খানকে তার সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি মোট ১৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকার স্থাবর সম্পদের বিবরণ দেন। সম্পদ বিবরণীতে তিনি কোনো অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেননি।

এরপর দুদকের অনুসন্ধানে তার নামে ২৮ লাখ ৯১ হাজার ৬১৯ টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৩৬৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যাচাইকালে তার নামে মোট ২ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৯৮৭ টাকার মোট সম্পদ পাওয়া যায়। তিনি ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।

দুদক জানিয়েছে, আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং অসৎ উদ্দেশ্যে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

বিকাশ-নগদে প্রতারণা: রাজশাহীতে ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

আবারও আলোচিত ওসি মাহবুব আলমের বিরুদ্ধে তার স্ত্রীর গুরুতর অভিযোগ

রাজশাহীর বানেশ্বরে হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

রাকসু নির্বাচন সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

সিএনএনের বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

রাজশাহীতে গ্রেফতার ফাতেমা সিদ্দিকার বিরুদ্ধে বিস্ফোরণ আইনের মামলা