রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গাঁজা রেখে পালাল বিক্রেতা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় গাঁজা বিক্রেতা মো. ফিরোজ আলী (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাকাইলকাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত ফিরোজ আলী বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে গাঁজা মজুদ রেখেছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়।

সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তার বসতবাড়ির ছাদে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক মো. ফিরোজ আলীর বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেজমেন্টে দোকান নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলন; সব অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির

আরএমপির অভিযানে গাঁজা ও হেরোইন সহ ৫ জন গ্রেপ্তার

পাবনা কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতীয়দের লাখ লাখ সুইস একাউন্টের তথ্য দিল সুইজারল্যান্ড