শনিবার , ৮ মার্চ ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পলকের বাড়ি রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প!

প্রতিবেদক
sonynews
মার্চ ৮, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনার পর আবার সেই ব্যানার খুলেও নিয়েছে তারা। পুলিশের দাবি, উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। যা নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে দুই জন যুবক সিংড়া পৌরশহরের গোডাউন পাড়ায় অবস্থিত জুনাইদ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয়তলায় দুই বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। টানানো ব্যানারটিতে লেখা ছিল ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর।’

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার ৭টার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুই জন যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যায় বলে জানা যায়।কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন জড়ো হয়। পরদিন বুধবার (৫ মার্চ) সকালের কোন এক সময় তা খুলেও ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পরে আমাদের কাছে তথ্য এসেছে যে কোনো সময় রাজনৈতিক ট্যাগ দিয়ে এই (জুনাইদ আহমেদ পলকের বাড়ি) বাড়িটি ভাঙা হতে পারে। এজন্য ওটা (ব্যানার) দিয়েছি, যাতে রক্ষা পায়।

পরে ব্যানারটি খুলে ফেলার কারণ জানতে চাইলে ওসি বলেন, আমরা শুধুমাত্র জানান দিলাম, আমরা আছি এখানে।এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সারোয়ার জাহান স্থানীয় সাংবাদিকদের বলেন, এরকম একটি আশঙ্কা ছিল। সে হিসেবে তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা করা হয়েছিল। এটি কৌশলগত বিষয় ছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ওই দিন বিকেলেই সিংড়ার গোডাউনপাড়াস্থ পলকের তিন তলা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

নগরীতে চোরাই গরু সহ দুই চোর গ্রেফতার

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

রাজশাহীতে পরিবহন খাতে সংঘর্ষ: বিস্ফোরক মামলা, টার্মিনালে বাড়তি নিরাপত্তা

কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

দীর্ঘদিন পর রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

গোদাগাড়ীতে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা