• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:১৭

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একই পরিবারের ৪টি সাজা সহ মোট ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী মিলন(৫৫) শাহজাহান আলীর স্ত্রী বনো (৫০), বড় ছেলে মুন্না (৩০) ও ছোট ছেলে মোমিন (২৭)।
তারা একই পরিবারের সদস্য বলে বিটিসি নিউজকে জানান, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন ধারায় মোট ১৬টি মামালার পলাতক আসামি। তারা দীর্ঘদিন যাবত পালিয়ে ঢাকায় অবস্থান করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহতায় রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে ১৬ টি জিআর ওয়ারেন্ট ছিলো। এর মধ্যে ৪টি লালকালির সাজা এবং ১২ টি লালকালির নরমাল জিআর।
বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার একটি বিশেষ টীম ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮