• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৯

রাজশাহী নগরীতে তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

 এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোসা: রোহেলা বেগম (২৫), মোসা: নিপা আক্তার (২২) ও শিশু মোসা: সুমনা আক্তার (১৬)। রোহেলা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলাল নাসিরনগর থানার ধর মন্ডল গ্রামের মো: নূর ইসলামের মেয়ে, নিপা আক্তার একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও সুমনা আক্তার মো: আব্দুল কাদেরের মেয়ে।

পুলিশ সুত্রে জানা গেছে, ভুক্তভোগীর নাম হুনুফা আলম। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার ইমামদীর কান্দির গ্রামের মো: বদিউল আলমের স্ত্রী । বর্তমানে রাজশাহী মহাগরীর এয়ারপোর্ট থানার সড়ক ও জনপদ বিভাগের কোয়ার্টারে বসবাস করেন। হুনুফা আলম গত ১৯ ফেব্রুয়ারি বেলা ১২ টায় বায়া বাজার থেকে স্কুলের মোড় যাওয়ার জন্য একটি ভ্যানে উঠেন। এসময় একই ভ্যানে আরও ৫ জন মহিলা উঠে। ভ্যানটি এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী তানোর রোডে পৌঁছালে ভ্যানে থাকা মহিলারা চাপাচাপি শুরু করে এবং হুনুফা আলমকে ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে আসামি রোহেলা হুনুফা আলমের গলায় থাকা স্বর্ণের চেইন জোর করে ছিনিয়ে নেয়। তখন হুনুফা আলম চোর চোর বলে চিৎকার করলে পাশেই অবস্থান করা এয়ারপোর্ট থানার এসআই মো: মমিদুল ইসলাম ও তার টিম স্থানীয়দের সহযোগিতায় আসামি মোসা: রোহেলা বেগম, মোসা: নিপা আক্তার ও শিশু মোসা: সুমনা আক্তারকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে ২ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

রাজশাহী বিভাগের ৩৯ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১১:২৩
নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১১:২৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮