বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবেদক
sonynews
জুলাই ৩০, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সরকারি প্রস্তাব ও এ-সংক্রান্ত চিঠির খবরকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। নেতৃবৃন্দ বলেছেন, কোনো যৌক্তিক কারণ এবং সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের মতামত ছাড়াই নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ রাজশাহীর জনগণের ন্যায্য স্বার্থের পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা হলে রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগরী সূরা বৈঠকে এ বিষয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, নেসকোর প্রধান কার্যালয় দীর্ঘদিন ধরে রাজশাহীর হেতেম খাঁ এলাকায় পরিচালিত হয়ে আসছে। উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং গ্রাহকসেবার অন্যতম কেন্দ্র হিসেবে রাজশাহীর সঙ্গে নেসকোর একটি ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠেছে।

এ অবস্থায় যথাযথ কারণ ও জনমত উপেক্ষা করে প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হলে তা শুধু রাজশাহীর প্রশাসনিক গুরুত্বই কমাবে না, কর্মসংস্থান, সেবার মান এবং আঞ্চলিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব ফেলবে। নেতৃবৃন্দ আরও বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের ন্যায্য প্রত্যাশা ও স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য হতে পারে না। নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখা উত্তরাঞ্চলের মানুষের যৌক্তিক দাবি।

সূরা বৈঠক থেকে নেতৃবৃন্দ অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব প্রত্যাহার করে রাজশাহীতেই প্রধান কার্যালয় বহাল রাখার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা দাবি করেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজশাহীর ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রাজশাহীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দিল্লিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

“তাওয়াক্কুল, ইয়াকীন ও ইস্তিগফার-রিজিক ও রহমতের তিনটি চাবিকাঠি”

প্রচণ্ড রাগের সময় কী করবেন?

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭০০ রোগী পেলেন চিকিৎসাসেবা

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

চারঘাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

রুয়েটে কাফনের কাপড়, ৪ কর্মকর্তাকে আদালতে তলব