শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস। এক হাজার ১০ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজার থেকে ঢাকায় আসে এটি।
যদিও ৩০ মিনিট বিলম্বে ঢাকায় পৌঁছায় ট্রেনটি। ট্রেনটির ঢাকায় রাত ৯টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও ৯ টা ৪০ মিনিটে পৌঁছায়।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আবারও কক্সবাজারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার কথা রয়েছে।

এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি:

শুরুতে কক্সবাজার থেকে ৮১৩ নম্বর ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৪টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

অন্যদিকে, ৮১৪ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের ২ অথবা ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত সাড়ে ১০টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৫৩ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে রাত ১০টা ৫৮ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টায় ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।

ট্রেনের ভাড়া

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া এক হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) দুই হাজার ৩৮০ টাকা। অপরদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীতে ৩০ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা

আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি

ইউএস অ্যাগ্রিমেন্টের পাঁচজনের পালিয়ে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশনে আরএমপির চিঠি

টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে: রিজভী

রাজশাহীতে চোরের সন্ধ্যানে পুলিশ, এই চোরকে ধরিয়ে দিন, ভিডিও

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর