Sunday , 26 November 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাদ পড়লেন আয়েন, এনামুল ও মুনসুর

প্রতিবেদক
সনি নিউজ
November 26, 2023 11:22 am

নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহীতে বাদ পড়েছেন দুই এমপি। তারা হলেন, এমপি আয়েন, এনামুল হক ও মুনসুর রহমান।

বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি।

ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী), মোহাম্মদ আলী কামাল রাজশাহী-২(সদর), আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩(পবা-মোহনপুর), আবুল কালাম আজাদ রাজশাহী-৪(বাগমারা), আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) ও মোহাম্মদ শাহরিয়ার আলম রাজশাহী-৬(বাঘা-চারঘাট)। ফলে বাদ পড়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, এনামুল হক ও মুনসুর রহমান। এদের মধ্যে সবেচেয়ে বিতর্কিত ছিলেন এমপি এনামুল হক। নিয়োগ বাণিজ্য, নারী ক্যালেঙ্কারী, দুর্নীতি-অনিয়মসহ কোটি কোটি কোটি টাকার প্রকল্প লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনিয়ম-বাণিজ্যের অভিযোগ আছে আয়েন ও মুনসুরের বিরুদ্ধেও।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি

গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

দুর্গাপুরে হেরোইন ও টারপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

টাঙ্গাইলে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিক বিহীন ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার

আরএমপির অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার