Tuesday , 7 November 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নিজ বাড়িতেই দেশি-বিদেশি অস্ত্রের মজুদ গড়েন সুপ্ত

প্রতিবেদক
সনি নিউজ
November 7, 2023 7:16 pm

স্টাফ রিপোর্টার: নাহিন সুলতান সুপ্ত (২৩)। অল্প বয়েসেই জড়িয়ে পড়েছিলেন অস্ত্র কারবারে। অভিনব কায়দায় বাড়িতে বসেই চলত তার সমস্ত কারবার। গড়ে তুলেছিলেন দেশি-বিদেশি অস্ত্রের মজুদ। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

সুপ্তকে আটকের সময় র‌্যাব তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি চাইনিজ কুড়াল, পাঁচটি বড় ধারালো ছুরি, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রোববার (৫ নভেম্বর) গভীর রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে সুপ্তকে আটক করা হয়। তিনি মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাও দায়ের হয়েছে।

কর্নেল রিয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার নাহিন সুলতান সুপ্ত তার নিজ বাড়িতেই অবৈধভাবে অস্ত্র ও মাদকদ্রব্য মজুদ করেছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা রোববার গভীর রাতে সুপ্তের বাড়ি ঘিরে অভিযান চালায়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা সুপ্তকে হাতেনাতে আটক করে। অপরজন রাতের আঁধারে পালিয়ে যায়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা

জাতীয়তাবাদী লেখক ফোরামের আলোচনা সভা

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

AC/DC’s singer Brian Johnson stop touring, Axl Rose is new frontman

আরইউজে’র সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহী বাস টার্মিনালে উত্তেজনা: শ্রমিক বিক্ষোভে মারধরের শিকার নেতা পাখি, অবৈধ কমিটি বাতিলের দাবি

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার