Monday , 25 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
সনি নিউজ
September 25, 2023 11:17 am

স্টাফ রিপোর্টার: স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁপা অঞ্চল রাজশাহীর আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। চাঁপা অঞ্চল রাজশাহী আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি. দাবা ও সাঁতার প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়বৃন্দ অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, সুস্থ দেহে সুন্দর মন। সুস্থ ও সুন্দর জীবনের জন্য লেখাপড়ার পাশাপশি অবশ্যই খেলাধুলা করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র মুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ফুটবল প্রতিযোগিতার আয়োজনে ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে আমাদের সাফল্য বয়ে এসেছে। বিদ্যালয় পর্যায়ে ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল, ক্রিকেট, দাবা, সাঁতার সহ বিভিন্ন খেলার আয়োজন অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, এ শহরে যারা নতুন এসেছো তারা পরিচ্ছন্ন, সবুজ, আলোক ছলমলে এ নগরী ঘুরে দেখবে। আর এ সকল উন্নয়নের রূপকার রাজশাহীর মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি প্রতিনিয়ত এ নগরীকে সুন্দর রূপে সজ্জিত করতে কাজ করছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান শাহ। উদ্বোধনকালে রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি

রাজশাহীতে সরকারি নথি জাল করে জমি নিবন্ধন

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

মতিহারে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: দুই স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল মালয়েশিয়া

বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল মালয়েশিয়া

৯ ঘণ্টার অবরোধে ১৬ ট্রেনের যাত্রা ব্যাহত, ক্ষতি ৩৫ লাখ টাকা

পবায় অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান আনুষ্ঠানিকতা নয় বরং দায়িত্ব ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাঃ সাঈদ নোমানরা

দুই বছর একসাথে থাকার পর বিয়ের কথা বলায় ৩৫ টুকরো