শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় কর্মরত সাবেক উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়ার পর পুলিশ কনস্টেবলটির স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় রউফের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তে পরকীয়ার সত্যতা মিলেছে।

এদিকে, ওই কনস্টেবল শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্ত্রীর সঙ্গে রউফের পরকীয়ার কারণে তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন এবং দুই দফায় স্ট্রোক করেছেন।

এসআই রউফ তার পরকীয়া প্রেমিকাকে দিয়ে কনস্টেবলের বিরুদ্ধে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং আদালতে মিথ্যা মামলা করেছেন। তিনি নানাভাবে ওই কনস্টেবলকে হয়রানি করছেন বলেও অভিযোগ ওঠেছে।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এসআই রউফকে আরএমপি থেকে সাতক্ষীরার কলারোয়া থানায় বদলি করা হয়, আর ভুক্তভোগী কনস্টেবল বর্তমানে পাবনার ঈশ্বরদীর একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

গত বছরের মার্চে কনস্টেবল আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে তার অভিযোগের সত্যতা পায় এবং ১২৭ পাতার প্রতিবেদন জমা দেয়। এরপর এসআই রউফের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

এদিকে, কনস্টেবল অভিযোগে বলেন, তার স্ত্রী এবং রউফের মধ্যে সম্পর্ক শুরু হওয়ার পর তার জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

এসআই রউফ দাবি করেছেন, কনস্টেবল এবং তার স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বিভাগীয় মামলা একটি অভ্যন্তরীণ বিষয়, যার বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার নিয়ম নেই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আবাদী জমিতে অতিরিক্ত রাসয়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বাড়ছে অম্লত্ব, জানেনা সাধারণ কৃষক

অভিযোগের মুখেও নেসকোর নির্বাহী গোলাম আহাম্মদের চাকরি নবায়নের সুপারিশ

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

দুর্গাপুরের দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা

রাকাব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক

ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

How To Handle Every TECHNOLOGY Challenge With Ease Using These Tips

জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪ জনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তের আদেশ

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত