রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও শাহরুখের ‘জওয়ান সিনেমা

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৭, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও!

‘পাঠান’র পর এই সিনেমাতেও অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে। পিছিয়ে বাংলাদেশের ভক্তরা।

‘পাঠান’ মুক্তির সময়ও অনেকেই ভারতে গেছেন শুধুমাত্র প্রিয় তারকার সিনেমা দেখতে! তাই বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন সড়কে সিএনজির পেছনে সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার করতে দেখা যায় কতিপয় কিছু ভক্তকে।

এবার জানা গেল, আসছে ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা-প্রযোজক অনন্য মামুন জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় রোববার (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশ। কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করলাম।

‘জওয়ান’-এ শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে দেখা যাবে ভারতের দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকেও!

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

চূড়ান্ত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া

জেলে গিয়ে দেখুন অনেক র‌্যাব-পুলিশ সদস্য জেল খাটছে’

জেলে গিয়ে দেখুন অনেক র‌্যাব-পুলিশ সদস্য জেল খাটছে’

রাজশাহী ১৯ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শিগগিরই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ লাখ টাকা খরচ করে বদলি নিয়েছেন খাদ্য পরিদর্শক সাকিলা, ৭ লাখ টাকা না দিলে দায়িত্ব বুঝে নিবেননা তিনি!

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

‘শিশুদের কবরস্থানে’ পরিণত হচ্ছে গাজা: জাতিসংঘ মহাসচিব