Sunday , 2 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জেলে গিয়ে দেখুন অনেক র‌্যাব-পুলিশ সদস্য জেল খাটছে’

প্রতিবেদক
সনি নিউজ
October 2, 2022 10:08 am
জেলে গিয়ে দেখুন অনেক র‌্যাব-পুলিশ সদস্য জেল খাটছে’

সনি বাংলা ডট কম: র‌্যাব-পুলিশে শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ পার পাচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘র‌্যাব-পুলিশ যেই হোক, শাস্তিযোগ্য অপরাধ করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি।’

তিনি বলেন, ‘জেলে গিয়ে দেখুন অনেক পুলিশ ও র‌্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। যুক্তরাষ্ট্র যে সংস্কারের কথা বলছে আমরা সবসময় সেটা করছি। আমরা র‌্যাব আধুনিকায়ন করছি, যেটা প্রয়োজন সেটাই করছি।’

রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও-এ মানবপাচার নিয়ে এক গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর ঢাকা পোস্ট

তিনি বলেন, র‌্যাব সংস্কারের মধ্যেই আছে। র‌্যাবের কেউ অপরাধে যুক্ত হলে তার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব এলিট ফোর্স, আমরা বিভিন্ন সময়ে র‌্যাবকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকি। তারা তাদের নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। আমাদের কাছে যে রিপোর্টটা এসেছে, আমরা তা স্টাডি করছি, যদি কারও ব্যক্তিগত ইনভলভমেন্ট থাকে সেগুলো আমরা দেখছি। আমরা চেক করে দেখছি, ভুলভ্রান্তি থাকলে আমরা দেখছি।

র‌্যাবের কার্যক্রম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‌্যাব যখন তৈরি হয় তাদের ট্রেনিং দিয়েছিল যুক্তরাষ্ট্র।’

গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।

হাসের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না’ বলে মন্তব্য করেন এলিট ফোর্সটির নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

The Right Hand of Business IT World

রাকাবে বদলি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, একই স্টেশনে ঘুরিয়ে পদায়ন, সুবিধাভোগীদের রক্ষা—ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন বিতর্ক

রাজশাহী অঞ্চলে নামছে ভূগর্ভস্থ স্তর, দুশ্চিন্তায় পড়েছে গ্রামীন জনপদ

সংসদ নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি

প্রেমের টানে বাড়ি ছাড়ল তিন শিশু, পুলিশের তৎপরতায় উদ্ধার

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

রাজশাহী নগরীতে জজের বাসায় ঢেকে স্কুলপড়ুয়া ছেলেকে হত্যা, জজের স্ত্রী গুরুতর আহত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা