বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৬, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক হাজার বিড়ালকে কাঠের বাক্সে ভরে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করেছে চীনের পুলিশ। ট্রাকটি আটকের পর পুলিশ জানতে পারে, এসব বিড়ালকে জবাই করার জন্য দক্ষিণাঞ্চলের ঝাংগিজাগাংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যেগুলো পরবর্তীতে শূকর বা ছাগলের মাংস হিসেবে বিক্রি করা হতো।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চীনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাণীদের রক্ষায় কাজ করা একটি সংস্থার তথ্যের ভিত্তিতে মূলত এ বিড়ালগুলো উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।

সংস্থাটি জানিয়েছে, একটি সমাধিক্ষেত্রে কাঠের বাক্সের ভেতর অসংখ্য বিড়ালকে আটকে রাখার বিষয়টি তাদের নজদের আসে। এরপর তারা বিড়ালগুলোর উপর টানা ছয়দিন নজরদারি চালান। যখন বিড়ালগুলোকে ট্রাকে তোলা হয় তখন তারা ট্রাকটি আটকান এবং পুলিশকে খবর দেন। এরপর বের হয়ে আসে— এই বিড়ালগুলো সংগ্রহ এবং সেগুলো মাংস হিসেবে বিক্রির পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র।

বিড়ালগুলো গৃহপালিত নাকি রাস্তায় বসবাস করা ছিল সে বিষয়টি নিশ্চিত নয়।

গত শুক্রবার চীনের সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। খবরটি ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

উইবোতে একজন লিখেছেন, ‘এসব মানুষের যেন ভয়ঙ্কর মৃত্যু হয়।’ আরেকজন লিখেছেন, ‘প্রাণীদের রক্ষায় কখন আইন হবে? কুকুর ও বিড়ালের জীবনের কি কোনো মূল্য নেই।’

অপর একজন লিখেছেন, ‘আমি বাইরের বার্বিকিউ আর কখনো খাব না।’

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জমি দখলের অভিযোগের জেরে জিয়া মঞ্চ নেতা আল আমিনের পদ সাময়িক স্থগিত, তদন্তের নির্দেশ

নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে দিল প্রতিপক্ষ

রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় দুই রুয়েট শিক্ষার্থী আহত

রাজশাহীতে ডিবির অভিযানে চোরাই অটোরিকশাসহ চোর গ্রেপ্তার

শান্তিরক্ষা মিশনে নিহত সেনাসদস্য জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

কাটাখালির পর এবার তানোর পোষ্ট অফিস থেকে কোটি টাকা গায়েব!

কারাগারে ঈদ জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র