শনিবার , ৮ জুলাই ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দেনার দায়ে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৮, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে দেনার দায়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মহানগরীর রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়।

ফাঁস দিয়ে মারা যাওয়া ওই গৃহবধূর নাম আয়শা বেগম (৪০)। তিনি মহানগরীর বসুয়া অচিনতলা এলাকার মেরাজ উদ্দিনের স্ত্রী।

রাজশাহীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, শুক্রবার (৭ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শনিবার (৮ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তার স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন আয়শা বেগম ঋণের দায়ে জর্জরিত ছিলেন। পাওনাদাররা রোজই তাকে বিভিন্নভাবে চাপাচাপি করতেন।

তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের বোঝার কারণেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি এমন পথ বেছে নিয়েছেন। তবে এরপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। এছাড়া ওই নারীর মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা

এসআই আবদুল মতিন আরও বলেন, আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

নগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার: গ্রেফতার ২

The Most Beautiful River Cities

স্বৈরাচার আশীর্বাদে কাজী শফিকুলের তাণ্ডব

রাজশাহীতে যৌথ অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল ও দেশীয় অস্ত্র উদ্ধার

পুঠিয়ায় সারের জন্য কৃষকের মহাসড়ক অবরোধ, ডিলারের গুদামে ৫১ টন ইউরিয়া!

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন নিহত

ভোক্তা অধিকারের অভিযান, রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান, রাজশাহীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্ব হবে’

স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আসামির মৃত্যুদণ্ড