Saturday , 10 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
সনি নিউজ
June 10, 2023 10:27 am

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পদ্মানদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শনিবার (১০জুন) বেলা ১১টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো, রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও নগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৭)। রিফাত ও গোলাম সারোয়ার রাজশাহীর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

রাজশাহীর ফায়াস সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, রাজশাহীর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চার শিক্ষার্থী বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক সময় তারা পদ্মার গভীর পানির দিকে গেলে সাঁতার না জানায় রিফাত ও সারোয়ার তোলিয়ে যায়। তাদের সাথে থাকা নাসির হাসানসহ দুইজন শিক্ষার্থী পাড়ে উঠে আসে।

তারা পাড়ে উঠা আশপাশের লোকজনদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পদ্মায় নামে। এরই মধ্যে স্থানীয়রা রাজশাহীর ফায়াস সার্ভিসে খবর দিলে ফায়াস সার্ভিসের ডুবুরি দল দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। তিনি বলেন, দুই শিক্ষার্থীকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।

তিনি আরো বলেন দুপুর ২টা পর্যন্ত তল্লাশী করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। সাতার না জানান কারণে তারা পানিতে ঢুবে যেতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

পাড়ে উঠে আসা শিক্ষার্থী নাসির হাসান জানায়, তারা চারজন ছিল। গোসল করতে নেমে গভীর পানির দিকে গিয়ে সারোয়ার ও রিফাত তোলিয়ে যাওয়ার সময় তারা চেষ্টা করেছে উদ্ধারে। কিন্তু তারাও সাঁতার না জানায় উদ্ধার করতে পারেনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী, এমপি সহ ২০০ জন আওয়ামীলীগ কর্মীর নামে মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: শাহাদাত

শারীরিক প্রতিবন্ধী রাবি শিক্ষার্থীকে ব্যাটারিচালিত স্কুটি দিল ইউনিভার্সেল অ্যামিটি ফাউন্ডেশন

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরপর ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে গ্রেফতার নারী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ