মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা, আরএমপি’র নোটিশ জারি

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৩, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ১০টি (দশ) পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬শে মে ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সি সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সমূহ চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষাকেন্দ্রসমূহ হলো; রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বালাজান নেসা বালিকা হাই স্কুল, রাজশাহী কোর্ট কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল।

আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

রাজশাহীতে র‍্যাবের হাতে ৯ ডাকাত গ্রেফতার

বেনাপোলে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, এরপর স্বামীর আত্মহত্যা

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ

রাজশাহীতে ৩৬ দিনের শিশুকে নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

নগরীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে নির্মমভাবে হত্যা: সমাজ কোথায় যাচ্ছে?

চকরিয়ায় হাতি শাবকের মৃত্যু

“শহীদদের স্মৃতিতে ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাবেক ছাত্রদল নেতা রায়হান”