বুধবার , ২৯ জুলাই ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

প্রতিবেদক
sonynews
জুলাই ২৯, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আজ ২৯ জুলাই বেলা ১১টায় কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর অডিটোরিয়ামে জেল সুপারগণের জন্য আয়োজিত ‘Leadership Development Training’ কর্মশালায় “কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।

উক্ত ক্লাসে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

ক্লাসে পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটময় পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার, ঝুঁকি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে কক্সবাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপারগণ কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজাবাড়ি ও মোহনপুরে কৃষিজমি গিলছে পুকুর সিন্ডিকেট, খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনা থেকে উদ্ধার, গ্রেফতার ৪

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

দূর্গম চরে ৫ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

নগরীতে গাঁজার বাগানে ডিবির অভিযান, ২৫ টি গাছসহ গ্রেপ্তার বাগান মালিক

রাজশাহী নগরীতে মাদক সহ ৪ জন গ্রেপ্তার

কিশোর গ্যাংকে মদদ দেওয়া সেই পিএ টিটু বিদায়