Wednesday , 10 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৩৭৭ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

প্রতিবেদক
সনি নিউজ
May 10, 2023 1:09 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ৩৭৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমাম হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বেলপুকুর জামিরা এলাকার এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাদক ব্যবসায়ী জামিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা জানতে পারে, রাজশাহী নগরীর বেলপুকুর থানার বেলপুকুরিয়া জামিরাগ্রামের ইমাম হোসেন নামের এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল ইমাম হোসেনের বাড়িতে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, তার বসত ঘরের দক্ষিণ দিকে রান্নাঘরের কাঠের লাকড়ির বস্তার নিচে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাটল ট্যাবলেট আছে।

তার দেয়া তথ্যমতে র‌্যাব অভিযান চালিয়ে ইমসামের বাড়ি থেকে ৩৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে বেলপুকুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন নয়া দিগন্তের শামছুল ইসলাম

রাজশাহীতে অসহায় ব্যক্তির জমি দখলের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে

রাজশাহী নগরীতে ৮১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

ঢাকায় ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহত ৪

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে রেলের জিএমের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

কাশিডাঙ্গা থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির পাহারা