Monday , 6 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি,আরইউজের সমাবেশে বক্তারা

প্রতিবেদক
সনি নিউজ
March 6, 2023 6:28 pm
বন্ধ সকল গণমাধ্যম চালু না হলে কঠোর আন্দোলন কর্মসূচি,আরইউজের সমাবেশে বক্তারা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান সরকার দীর্ঘদিন ধরেই গণমাধ্যম নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের ওপর হামলা-মামলা, জুলুম-নিপীড়ন বেড়েই চলেছে। সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যার বিচার আজো হয়নি। একের পর এক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে।

বক্তারা দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশনসহ বন্ধ সকল গণমাধ্যম অবিলম্বে চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।  অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সোমবার (৬ মার্চ) বিকেলে নগরীর সোনাদিঘী মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবির আরবী বিভাগের শিক্ষক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবি সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদুল হাসান খান মুক্তা, আরইউজের সাবেক সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো চিফ আব্দুস সবুর, দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাবির আই.বি.এ’র প্রফেসর ড. গোলাম আরিফ, রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক হিরা সোবহান, অধ্যাপক হাম্মান আলী প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন আরইউজের যুগ্ম সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারকে মনে রাখা দরকার- গণমাধ্যম নিয়ন্ত্রণ করে নিজেদের ব্যর্থতাকে আড়াল করা যাবে না। বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের টানা তিন মেয়াদে এ পর্যন্ত অন্তত পাঁচশ’ গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার সাংবাদিক, কর্মকর্তা- কর্মচারী বেকার হয়ে পড়েছেন। তারা নানা কষ্টে দিনযাপন করছেন। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা আজ হুমকির মুখে।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থবিরোধী সকল কালো আইন বাতিলের দাবি জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, দোয়া প্রার্থনা

শাহমখদুমে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার, যুবকের এক বছরের কারাদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা, রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসমাবেশ

“নগর উন্নয়নের রূপরেখা: ৩৮ দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ঘোষণাপত্র”

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, মূল আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

রাজশাহীতে ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

রাজশাহীতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ পাইনি: ইডেন কলেজ অধ্যক্ষ