রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে ফেলে যাওয়া গাঁজা ও মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে জব্দ করেন তারা। এসময় গাঁজা নিতে আসা মিলন ও তার সাথে অজ্ঞাত এক ব্যক্তি মোটরসাইকেল ও গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। রবিবার সন্ধায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, শনিবার সকাল ৮টার দিকে চট্রগ্রাম থেকে আসা দেশ ট্রাভেলস এর একটি বাস রাজশাহী শিরোইল ঢাকা বাসটার্মিনালে এসে যাত্রী নামাচ্ছিল। এসময় টার্মিনালে ডিউটিরত এস আই মোসলেম উদ্দিনের সন্ধেহ হলে বস্তাটি তল্লাশি চালায়। এদিকে মিলন নামের ওই গাড়ির যাত্রী পুঠিয়া শিবপুর থেকে অজ্ঞাত একজনকে সাথে নিয়ে আসেন গাঁজার বস্তাটি নিয়ে যাওয়ার জন্য। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা।  ওসি আরও জানান,

মিলন নামের এক যাত্রী গাড়িতে একটি বস্তা রেখে শিবপুরে নেমে যায়। মিলন পরে বাসের সুপার ভাইজারকে ফোন দিয়ে বিষয়টি জানালে সুপার ভাইজার শিরোইল বাস টার্মিনালে এসে তার বস্তাটি নেওয়ার জন্য বলেন। তখন মিলন-সহ অজ্ঞাত আরও এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শিরোইল বাস টার্মিনালে সেই বস্তাটি নেওয়ার জন্য আসে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম সকাল ৮ ঘটিকায় শিরোইল বাস টার্মিনালে পৌঁছালে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের মোটরসাইকেল ও বস্তা ফেলে পালিয়ে যায়।  পরবর্তীতে সেই বস্তা তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধার হয় এবং আসামিদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমাঞ্চল রেলের জিএমকে স্মারকলিপি দিতে গিয়ে জমায়াত খানের সাথে বাদানুবাদ

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে চাঁদাবাজির অভিযোগ

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সাজসজ্জা

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সাজসজ্জা

“রাজশাহীর চারঘাটে ৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”

মেসির রেকর্ড ভাঙলেন ফোডেন

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি বিলুপ্ত, এডহক কমিটি ঘোষণা

তোপের মুখে ওবায়দুল কাদের, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি