বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চন্দ্রিমা থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কমিশনার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৮, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ  মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার।

১৭ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১ টার দিকে চন্দ্রিমা থানার আয়োজনে থানার সামনে আম-বাগানে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপি।

যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সনি বাংলা ডট কম /ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টিসিবির পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর

ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

এসব চরিত্রে অভিনয় করতে অনেক ভয় লাগে: তিশা

রাজশাহী বারের প্রবীণ আইনজীবী মোদাচ্ছের হোসেনের মৃত্যুতে শোক

নগরীতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শ্যামলীর আস্তানায় ডিবির অভিযান, মেয়ে খালেদা সহ গ্রেপ্তার ৩

সাংবাদিক সমাজের মর্যাদায় আঘাত, দোষীদের শাস্তির দাবি আরটিজেএ’র

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ: চার জনকে ২ লাখ টাকা জরিমানা

মতিহারে পুলিশ অফিসার পরিচয়ে ছিনতাই, থানায় অভিযোগ

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

বেলপুকুর থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার