• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে সন্ধ্যার আকাশে আচমকা দেখা মিল্ল অদ্ভুত আলো! জল্পনার মধ্যেই সামনে এলো নতুন তত্ত্ব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৪:১২

রাজশাহীতে সন্ধ্যার আকাশে আচমকা দেখা মিল্ল অদ্ভুত আলো! জল্পনার মধ্যেই সামনে এলো নতুন তত্ত্ব

ইফতেখার আলম বিশালঃ

রাজশাহী নগরীতে সন্ধ্যার আকাশে আচমকা দেখা যায় অদ্ভুত আলো। আর তা ঘিরেই ঘনায় রহস্য। ওই আলোকে ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট। রাজশাহী নগরীর মুক্তমঞ্চ এলাকায় পশ্চিম দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর উপর রহস্যময় আলোর দেখা মেলে।টর্চ লাইটের আলোর মতো উজ্জল এ আলোটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে আকাশে মিশে যায়। উৎসুক জনতা প্রথমে টর্চ লাইটের আলোর মতো আলোক দ্যুতি ভেসে যেতে দেখে অন্যদের দেখানোর চেষ্টা করে। প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী আলোটি দীর্ঘ কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিশে যায়।

এ নিয়ে জল্পনার মধ্যেই সামনে এল নতুন তত্ত্ব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষা করা হয়েছে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের। ওই উৎক্ষেপণ সফল হয়েছে। এই খবর জানা গেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি ডিআরডিও-র পক্ষ থেকে।

ডিআরডিও-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। তা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ৫ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা ওই ক্ষেপণাস্ত্রের। এর মধ্যে নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সম্মুখ সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চিনের সেনা। তার মধ্যে ভারতের অগ্নি-৫-এর মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ নিয়ে জল্পনার মধ্যেই সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, ওড়িশার চাঁদিপুর থেকে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। চাঁদিপুর থেকে বাঁকুড়া কাছাকাছি হওয়ায় সন্ধ্যার আকাশে সেই আলো অনেকটা স্পষ্ট ভাবে দেখা গেছে। ঘটনাচক্রে এই ধরনের ক্ষেপণাস্ত্র এই প্রথম রাতে পরীক্ষা করা হল। ডিআরডিও সূত্রে জানা গেছে, শুধু অগ্নি-৫ নয়, অগ্নি-৬ এর মতো আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া চলছে। যার পাল্লা হতে পারে ৮ হাজার থেকে ১০ হাজার কিলোমিটার পর্যন্ত।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮