মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৯৬ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৬ জন রিমান্ডে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা থেকে ৯৬ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ছয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. শফিকুল ইসলাম ওরফে সুমন, মো. রহমান, উত্তম মজুমদার, মো. জাকির হোসেন, মো. শরীফ ও আনন্দ পাল।

এদিন আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এদের মধ্যে ছয় আসামিকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আসামি সুমনের চারদিন ও বাকি পাঁচ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া এ মামলায় আসামি লালবাগ থানার পুলিশ কনস্টেবল মুন্সি কামরুজ্জামান ও তার স্ত্রী নাহিদা নাহা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্মতি হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান আসামি কামরুজ্জামানের ও ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আসামি নাহিদা নাহারের জবানবন্দি রেকর্ড করেন।

এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে শনিবার কামরুজ্জামানকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তার স্ত্রী নাহিদা নাহারকেও গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট মানিকগঞ্জের সিংগাইরের এক ব্যবসায়ী ৯৬ ভরি স্বর্ণ নিয়ে কেরানীগঞ্জের জিনজিরা হয়ে রাজধানীর তাঁতীবাজার যাচ্ছিলেন। জিনজিরা এলাকায় পৌঁছলে ওই ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে আটক করে কনস্টেবল কামরুজ্জামানসহ কয়েকজন। পরে তাকে অন্যত্র নিয়ে স্বর্ণ লুটে নেয় তারা। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন স্বর্ণ ব্যবসায়ী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত