বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবি রুয়েট শিক্ষক সমিতির

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৭, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রুয়েট)।

মঙ্গলবার (২৬ মার্চ) রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক
প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয় গত ১৩ মার্চ ২০২৪ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি
প্রজ্ঞাপন (এস.আর.ও নং ৪৭-আইন/২০২৪, তারিখ: ১০ মার্চ ২০২৪ খ্রি.) রুয়েট শিক্ষক সমিতির
দৃষ্টিগোচর হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১ জুলাই ২০২৪ বা তার পরে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও সমজাতীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন
কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভূক্ত হবেন। অর্থাৎ মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা- এ
দুয়ের মধ্যে যেটি কম, সংশ্লিষ্ট সংস্থা তা চাকরিজীবির বেতন থেকে কেটে রাখবে এবং সমপরিমাণ অর্থ সংস্থা
দিয়ে তা সর্বজনীন পেনশন তহবিলে জমা করবে। এ ধরনের নিম্নমানের পেনশন বিষয়ক প্রজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অবমাননাকর এবং তা প্রতিপালনের নির্দেশনা বিশ্ববিদ্যালয়সমূহের
স্বায়ত্তশাসনের প্রতি নগ্ন হস্তক্ষেপের সামিল বিধায় রুয়েট শিক্ষক সমিতি একই সাথে এর তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানাচ্ছে।
এ ধরনের আপত্তিকর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে চরম হতাশা
ও ক্ষোভ বিরাজ করবে যা শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিধায় রুয়েট শিক্ষক সমিতি উক্ত সিদ্ধান্ত
প্রতিপালনের নির্দেশনা দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে : রাজশাহীতে ইসি সানাউল্লাহ

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

ইসলামী ব্যাংককে এস আলমের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

পদ্মার চরে প্রথমবারের মতো বাণিজ্যিক তরমুজ চাষে রাজশাহীতে নতুন সম্ভাবনা

পরিবেশ বিপর্যয়ের পথে রাজশাহী: প্রাণ-আরএফএল কর্তন করলো শত শত গাছ, ভরাট হলো পুকুর”

ধংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরবে এমন প্রত্যাশা নগরবাসীর

নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত