Monday , 12 December 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক হেনস্থায় জড়িতদের শাস্তি দাবি আরইউজে ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের

প্রতিবেদক
সনি নিউজ
December 12, 2022 2:26 pm

নিজস্ব প্রতিবেদকঃ  জাতীয় সংসদ ভবন এলাকায় লাইভ চলাকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং হেনস্থার ঘটনার তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দ। সোমবার (১২ ডিসেম্বর’২০২২) এক যুক্ত বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক ও
নির্বাহী সদস্য সোহেল মাহবুব এই প্রতিবাদ জানান। তারা ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আরইউজে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের বাধা অনাকাঙ্খিত এবং স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তারা বলেন, রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের খবর কভার করতে সাংবাদিকরা জাতীয় সংসদে যান।
এসময় নাগরিক টিভির প্রতিবেদক সাইদ আরমান সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় দুপুর ২টার সংবাদে লাইভ দেয়ার সময় একজন পুলিশ সদস্য অনাকাঙ্খিতভাবে তার মাইক্রোফোন কেড়ে নেন। তিনি ওই সাংবাদিককে পুলিশ বক্সে আটকে রাখার চেষ্টা করেন এবং তাকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলেন। এ ঘটনা নাগরিক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। যা দেখে বিবেকবান যে কেউ বিস্মিত ও আতকিংত হবেন।
সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা নিশ্চিতে
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এদিকে রোববার ঢাকায় জাতীয় সংসদ ভবন এলাকায় লাইভ চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং
হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার এক যুক্ত বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক
ইমাম পান্না, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক ইফতেখার আলম প্রমুখ নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের বাধা অনাকাঙ্খিত এবং স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল

বিএমডিএর ৯ প্রকৌশলীকে দুদকের তলব সাবেক খাদ্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য-অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

রাজশাহী নগরীতে একটি অদ্ভুত ও আকর্ষণীয় ব্যবসার পরিচয় পাওয়া গেছে: মাসে আয় এক লাখ ৭৫ হাজার টাকা

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব

রাজশাহীর পদ্মা আবাসিক থেকে নারী চিকিৎসককে অপহরণ

রাবিতে চাকরি পেলেন সেই ছাত্রলীগ নেতা মাসুদ

ট্রেনে কাটা লাশ গ্রহণ করেননি পিতা, দাফন করলেন সহপাঠীরা!

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

দুর্গাপূজায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত থাকবে আরও ২ প্লাটুন