মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১১, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

বিনোদন ডেস্ক: শাকিব খান এবং বুবলির বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। শুধু তাই নয়, এই তারকা যুগলের এক সন্তানও রয়েছে। প্রায় আড়াই বছর এই তারকা যুগল নিজেদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন।

এই বিষয়টি ফাঁস হওয়ার পর ফের একবার আলোচনায় আসে শাকিব এবং তাঁর প্রাক্তন স্ত্রী অপুর সম্পর্ক। যদিও তাঁদের আইনত বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তবুও বাংলাদেশের এই তারকা জুটিকে নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের অবকাশ নেই। কিন্তু, সেই অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।

তবে কি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন অপু? গোপনে বিয়ে করেছেন তিনি? এই যাবতীয় প্রশ্ন নিয়ে যখন তোলপাড় চলছিল সেই সময় অপু বিশ্বাস একটি ফেসবুক পোস্টে লেখেন, “সিঁথিতে সিদুঁর দেখে কেউ বিভ্রান্তি হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশ্যুট ছিল। তারপর সিঁদুর খেলা ছিল , আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।” অর্থাৎ কোনও পুরুষের জন্য নয়, নেহাত নিজের কাজের তাগিদেই সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন তিনি, তা স্পষ্ট করে দিয়েছেন অপু।

এদিকে শাকিব এবং বুবলির বিয়ের সম্পর্ক সামনে আসার পর এই বিষয়ে সংবাদ মাধ্যমে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি অপু বিশ্বাসকে। পুজোর সময় তিনি ছিলেন কলকাতাতেই। প্রাক্তন স্বামী এবং তাঁর নতুন সঙ্গীকে নিয়ে এই নায়িকা মুখে কুলুপ এঁটেছেন।

উল্লেখ্য,সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এপার বাংলার নায়িকা বুবলি জানিয়েছিলেন ২০.০৭.২০১৮ তারিখ শাকিব তাঁকে বিয়ে করেছিলেন এবং চার বছর এই সম্পর্কের কথা তাঁরা গোপন করেছেন।

এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল তিনি এবং ওপার বাংলার সুপারস্টার শাকিব খান বিয়ে করেছেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাঁদের সন্তান জন্ম নেয়। কিন্তু, নিজেদের কেরিয়ারের কথা ভেবে পুরো বিষয়টি গোপন রাখেন তাঁরা। ২০১৭ সালে ২২ নভেম্বর এই তারকা যুগলের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরেই ওপার বাংলার নায়িকা শবনম বুবলির প্রেমে পড়েন শাকিব। তাঁদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন এই যুগল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গম ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: খায়রুজ্জামান লিটন

মেজর জেনারেল কবিরের দেশত্যাগ রোধে তৎপর সেনাবাহিনী

মাজার জিয়ারত করে প্রচারণায় নামলেন সদর আসনের এমপি প্রার্থী মিনু

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩ জানুয়ারি

নগরীতে পুলিশের গাড়ি হামলা, ৪ পুলিশ সদস্য আহত

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের