বুধবার , ১৯ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিরলে উপজেলা জামায়াতের সাবেক আমীর এর বাড়ীতে ৯ম শ্রেনির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৯, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বিরলে ৯ম শ্রেনির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলার ভান্ডারা ইউনিয়নের বড়তিলাইন গ্রামের মৃত শাহজাহান আলীর মেয়ে মোহনা আক্তার (১৪) এর ফুফুর বাড়ীতে শয়ন ঘরের বর্গার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে বিরল থানায় নেয়া হয়। সে তাঁর ফুফু ও ফুফার বাড়ীতে কেউ না থাকায় একা ঐ বাসায় ছিল বলে জানিয়েছে পরিবার। সন্ধ্যায় তাঁর আরেক ফুফু হাঁসগুলো বাড়ীর ভিতরে দিতে এসে কোথাও মোহনাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলে শয়ন ঘরে গিয়ে মোহনার ঝুলন্ত লাশ দেখতে পায়। তাঁর ফুফা একই এলাকার মৃত আব্দুল গফুর এর ছেলে বিরল উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক এবং নিকাহ রেজিস্টার (কাজি) মোঃ মতিউর রহমান (৫৫) পরিবারের লোকজনসহ মেয়ের চিকিৎসার জন্য গত তিন দিন যাবৎ দিনাজপুর ইসলামী কমিউনিটি হাসপাতালে ছিল। মৃত্যুর সংবাদ পেয়ে তিনি থানায় অপমৃত্যুর সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
বিরল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মোহনার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজশাহী