Saturday , 12 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
November 12, 2022 10:54 am
রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে রামেক হাসপাতালের ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

মৃত দুইজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার সোমেনা (৩৯) ও পাবনার জেলার সুজানগর এলাকার কামরুল ইসলাম (২৮)। তারা দুইজনই গত (১১ নভেম্বর) শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়।

পরে ভর্তিরত অবস্থায় ঐ দিন রাতেই তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তারা দুই জনই ডেঙ্গুতে আক্রান্ত ছিল। তাদের শরীরে ডেঙ্গুর ভেরিয়েন্ট প্রকট আকার ধারণ করায় চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। এ নিয়ে হাসপাতালে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪ জন রোগী।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা লিখল জাসদ

মার্কিন নির্বাচনে নাক গলাচ্ছে ব্রিটেন, অভিযোগ ট্রাম্পের

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন

১৯ নং ওয়ার্ডে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী লিটন

ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় সেনাসদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন 

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ