Wednesday , 2 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

প্রতিবেদক
সনি নিউজ
November 2, 2022 10:35 am
পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নবনির্বচিত সভাপতি আব্দুল মুগণী নীরো ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান।

বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারন সম্পাদক। সেই সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনি পূর্ণাঙ্গ কমিটির একটি কপি পুলিশ কমিশনার এর হাতে তুলে দেয়া হয়। সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহী মহানগরীতে সকল প্রকার অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর ফল ভোগ করছেন জনগণ। বর্তমানে নগরীতে চুরি, ছিনতাই একেবারেই নেই বললেও চলে।

খুব শিঘ্রই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানো হবে। দেশ জাতীর কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ দেন পুলিশ কমিশনার।

এ সময় আরআরইউ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আর এমপি পুলিশ কমিশনার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ- সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, সাংগঠনিক সম্পাদক, আহম্মদ মোস্তফা শিমুল, ক্রিড়া সম্পাদক, শেখ মোঃ রুমেল, দপ্তর সম্পাদক, মোঃ ইব্রহিম হোসেন সম্রাট, নিবাহী সদস্য, মোঃ মিজানুর রহমান টনি, সদস্য, মোঃ রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, এহেসান হাবিব তারা, মোঃ মাসুদ আলী পুলক প্রমূখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর শাখার জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগামীকাল রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চারঘাটে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী মূলহোতাসহ গ্রেফতার ২

পশ্চিমাঞ্চল রেলওয়েতে বড় রদবদল, জিএম ফরিদ সংযুক্ত—চলতি দায়িত্বে মাসুম

চারঘাটের প্রত্যাহার করা সেই ওসিকে নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাবির হলের সাইকেল চুরি, ছাত্রলীগ নেতা বহিষ্কার

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

‘তাড়াতাড়ি চলুন স্যর, ওরা গুলি করে মারছে!’ পুলিশের জবাব, ‘ফোর্স নেই, মরছে মরুক’